গত ১৫ই জানুয়ারী ২০১৯ইং ফেনী মাতামুহুরী নদী থেকে এলাকায় প্রভাবশালীরা দীর্ঘদিন বেআইনিভাবে বালু উত্তোলন ও আত্নসাধের ঘটনাকে কেন্দ্রকরে ক্ষমতাশীন ২ দলের মধ্যে ভয়াবহ সংঘাৎ ও দাঙ্গায় উপনিত হয়। প্রবাহিত নদীর তিরবর্তী গ্রামবাসিরা এলাকার ইউনিয়ন চেয়াম্যানের ক্ষমতা অপব্যবহার ও আইন বিরােধী কার্যকলাপে চরম ক্ষিপ্ত হয়ে বালু উত্তলন ও পাচার কালে কঠোরভাবে রুখে দাড়ালে উভয়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা ও গোলাগুলি বিনিময় হয়। এমতাবস্থায় চেয়ারম্যানের দলের গোলাগুলিতে জসিম গ্রুপের যুবলীগ কর্মী মোঃ শহিদুল্লাহ নামের যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করে এবং উভয় পক্ষে ১৫/১৬জন গুরুতর আহতহয়ে হাসপাতালে ভর্তি আছে। এই অনাকাঙ্খিত নির্মম হত্যাকান্ডকে একে অপরের উপর দোষারোপ চালালে থানা পুলিশ জেলা প্রশাসনের আদেশে চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে গত ১৬.০১.২০১৯ইং ১৪ জনের বিরুদ্ধে খানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই. প্রদ্বীপ কুমার শাহা বিচক্ষনতার সাথে তদন্ত সমাপন করে ৩০.১১.২০২০ইং আরারো ৩জন পলাতককে অভিযুক্তকরে ১৭জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ প্রতিবেদন পেশ করিয়াছেন। সংবাদদাতা অভিযুক্ত আসামীদের পরিবার ও প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদে অবগত হয় যে- প্রভাবশালী ২টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন চলমান ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পত্তি জোর ভোগদখল কেন্দ্রকরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। কিন্তু মামলার তদন্তর বিষয়টিকে সম্পূর্ন সাজানো ও রাজনৈতীক প্রতিহিংশার বহিপ্রকাশ হিসাবে দাবী করেন এবং আবারো দাবী করেন যে-গোলাগুলি সংঘাৎ চলাকালিন সময় প্রকৃত আসামীদের পরিচয় বাদ দিয়ে আই/ও মনগড়া ও সাজানো নিরিহ ব্যক্তিদের এই অভিযোগপত্রে সংযোজীত করেছে। উপরন্ত গ্রেফতারের নামে প্রতিনিয়ত আইন সংস্থা এলাকায় নিরিহ বিরোধী দলীয় নেতাকর্মীদের পরিবারের উপর অমানবীক নির্যাতন চালিয়ে আসছে বিধায় অনেক পরিবার এলাকা ত্যাগ করে অনত্র আত্নগোপনে আছে। সংবাদদাতা থানার ওসিকে এ বিষয় জিজ্ঞাসা করলে তিনি সঠিক কোন মন্তব্য না জানিয়ে আই/ওর তদন্ত প্রতিবেদনকে সম্পূর্ন সমর্থনসহ ১৭জন আসামীকে দোষারোপ করেন এবং আইন আদালতের ন্যায় বিচারের প্রতি আস্থা রাখার অভিমত ব্যাক্ত করেন। এই মামলায় অভিযুক্তদের হাজতী/পলাতক ১৭জন আসামীর নাম তালিকা ১। মামুন শরিফ,২। রুবেল হাসান,৩। মোঃ জাকির, ৪। নোমান ভুঞাগন মাতামুহুরী গ্রামবাসি এবং ৫।গিয়াস উদ্দিন,৬। মোঃ এনামুল হক,৭ নাইম চৌধুরী,৮।সাইদুর আলম,৯। মোঃ তারিকুল ফরহাদ নগরবাসি এবং ১০। মোঃ রাব্বি মাসুদ,১১। আশিক রাসুল,১২।জাবির উদ্দিন,১৩।সুমন পাটোয়ারী, ১৪।মুসাখান,১৫।ফজলে কাদের,১৬।সাব্বির আহমেদ সাজু,১৭।ইমরান শেখ ফাজিল পুরবাসি। অভিযোগ সংক্রান্ত বিষয় আদালতের কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত হয় যে-বাদী পক্ষ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সকল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং ৯জন পলাতক আসামীকে গ্রেফতারের জন্য গ্রেফতারী পরোয়ানা নিয়ে আইন সংস্থা সর্বত্র সন্ধানরত আছে।